সহিহ মুসলিম অঃ->শিষ্টাচার বাব->‘আবুল কাসিম’ উপনাম নিষিদ্ধ এবং পছন্দনীয় নামসমুহের বিবরণ হাঃ-৫৪৮০

ইবনু ‘উমার (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ আল্লাহ তা‘আলার নিকটে তোমাদের নামগুলোর মধ্যে সর্বাধিক পছন্দনীয় নাম ‘আবদুল্লাহ ও ‘আবদুর রহমান। (ই.ফা. ৫৪০২, ই.সে. ৫৪২৪)


জামে' আত-তিরমিজি অঃ->শিষ্টাচার বাব->(আল্লাহ তা’য়ালার নিকট) পছন্দীয় নাম হাঃ-২৮৩৩

ইবনু ‘উমার (রাঃ) থেকে বর্নিতঃ

রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ ‘আবদুল্লাহ ও ‘আবদূর রাহমান নাম আল্লাহ তা’য়ালার নিকট বেশি পছন্দনীয়। সহীহঃ ইবনু মা-জাহ(৩৭২৮), মুসলিম