সুনানে আবু দাউদ অঃ->আংটি বাব->মহিলাদের স্বর্ণালংকার ব্যবহার সম্পর্কে হাঃ-৪২৩৫

'আয়িশাহ (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, একদা নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর নিকট (বাদশা) নাজ্জাশীর পক্ষ হতে কিছু অলংকার উপঢৌকনস্বরূপ এলো। তাতে একটি স্বর্ণের আংটি ছিল, যার উপরিভাগে হাব্শী পাথর খচিত ছিল। তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) তা থেকে মুখ ফিরিয়ে কাঠির সাহায্যে অথবা তাঁর কোন আঙ্গুলের সাহায্যে এটা তুলে ধরেন এবং আবুল 'আস ও যাইনাবের কন্যা উমামাহ্‌কে ডেকে বলেনঃ হে আমার আদুরে ছোট্ট নাত্‌নী! তুমি এ অলংকারটি পরিধান করো।