সহিহ বুখারী অঃ->পোশাক-পরিচ্ছদ বাব->বার্ধক্যকালের (খিযাব লাগান সম্পর্কিত) বর্ণনা। হাঃ-৫৮৯৭

আবদুল্লাহ ইবনু মাওহাব (রহঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, (একবার) আমি উম্মু সালামাহ্‌ (রাঃ) -এর নিকট গেলাম। তখন তিনি নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) -এর কয়েকটি চুল বের করলেন, যাতে খিযাব লাগানো ছিল।(আধুনিক প্রকাশনী- ৫৪৬৯, ইসলামিক ফাউন্ডেশন- ৫৩৬৫)