সহিহ বুখারী অঃ→আম্বিয়া কিরাম ('আঃ) বাব→বনী ইসরাঈল সম্পর্কে যা বর্ণিত হয়েছে। হাঃ-৩৪৬২

আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, আল্লাহর রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, ইয়াহূদী ও নাসারারা (দাড়ি-চুলে) রং লাগায় না। অতএব তোমরা তাদের বিপরীত কাজ কর।


সহিহ বুখারী অঃ→পোশাক-পরিচ্ছদ বাব→খিযাব হাঃ-৫৮৯৯

আবূ হুয়াইরাহ (রাঃ) থেকে বর্নিতঃ

নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ ইয়াহূদ ও নাসারারা (চুল ও দাড়িতে) রং লাগায় না। কাজেই তোমরা তাদের উল্টো কর।(আধুনিক প্রকাশনী- ৫৪৭০, ইসলামিক ফাউন্ডেশন- ৫৩৬৬)


সহিহ মুসলিম অঃ→পোশাক ও সাজসজ্জা বাব→খিযাব লাগিয়ে ইয়াহূদীদের বিপরীত করা হাঃ-৫৪০৩

আবূ হুরাইরাহ্ (রাঃ) থেকে বর্নিতঃ

নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ ইয়াহূদী ও নাসারারা খিযাব লাগায় না। অতএব তোমরা তাদের বিপরীত করবে। (ই.ফা. ৫৩৩২, ই.সে. ৫৩৪৯)


সুনান নাসাঈ অঃ→সাজসজ্জা বাব→খিযাব লাগানোর আদেশ হাঃ-৫২৪১

আবু সালামা এবং সুলায়মান ইব্‌ন ইয়াসার (রাঃ) থেকে বর্নিতঃ

তাঁরা উভয়ে আবু হুরায়রা (রাঃ)-কে বলতে শুনেছেন, রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন: ইয়াহুদ-নাসারা চুল রঙ করে না, আতএব তোমরা তাদের বিরোধিতা করবে।


সুনানে আবু দাউদ অঃ→চুল আঁচড়ানো বাব→খেযাব ব্যবহার সম্পর্কে হাঃ-৪২০৩

আবূ হুরাইরাহ (রাঃ) থেকে বর্নিতঃ

নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেন: নিশ্চয় ইয়াহুদী ও নাসারাগণ চুল-দাঁড়িতে খেযাব লাগায় না। কাজেই তোমরা তাদের বিপরীত করো।


বিষয়ভিত্তিক হাদিস লোড হচ্ছে...

এ্যাডভান্স এনালাসিস লোড হচ্ছে...