জামে' আত-তিরমিজি অঃ->পোশাক-পরিচ্ছদ বাব->মৃত প্রাণীর প্রক্রিয়াজাত চামড়ার ব্যবহার প্রসঙ্গে হাঃ-১৭২৯

আবদুল্লাহ ইবনু উকাইম (রহঃ থেকে বর্নিতঃ

তিনি বলেন, আমাদের নিকট রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর পত্র আসে এই মর্মেঃ মৃত প্রাণীর চামড়া এবং তন্তু তোমরা কোন কাজে লাগাবে না। সহীহ্‌, ইবনু মা-জাহ (৩৬১৩)


সুনান নাসাঈ অঃ->ফারা‘ এবং ‘আতীরা বাব->মৃত জন্তুর চামড়া কি দিয়ে দাবাগত করা হবে হাঃ-৪২৪৯

আবদুল্লাহ ইব্‌ন উকায়ম (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রাসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর চিঠি আমাদের সামনে পাঠ করা হয় আর তখন আমি ছিলাম যুবক। তাতে লেখা ছিল, “তোমরা মৃত জন্তুর চামড়া এবং হাড় দ্বারা উপকার গ্রহণ করবে না।”


সুনান নাসাঈ অঃ->ফারা‘ এবং ‘আতীরা বাব->মৃত জন্তুর চামড়া কি দিয়ে দাবাগত করা হবে হাঃ-৪২৫১

আবদুল্লাহ ইব্‌ন উকায়ম (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেনঃ রাসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) জুহায়না গোত্রের লোকদেরকে লিখেন যে, তোমরা মৃত জন্তুর চামড়া ও হাড় দ্বারা উপকৃত হবে না। আবূ আবদুর রহমান নাসাঈ (রহঃ) বলেনঃ মৃত পশুর চামড়া দাবাগত করা সম্পর্কে হযরত মায়মূনা (রাঃ) থেকে ইব্‌ন আব্বাস (রাঃ) যে হাদীস বর্ণনা করেছেন, সেটাই বিশুদ্ধতম।