সহিহ মুসলিম অঃ->হজ্জ বাব->মাক্কায় ইহরামবিহীন অবস্থায় প্রবেশ জায়িয হাঃ-৩২০৩

জা’ফার ইবনু ‘আমর ইবনু হুরায়স (রাঃ)-এর পিতার সূ্ত্র থেকে বর্নিতঃ

তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে কালো পাগড়ী পরিহিত অবস্থায় মিম্বারের উপর (উপবিস্ট) দেখতে পাচ্ছি এবং তিনি পাগড়ীর দু’প্রান্ত কাঁধের মাঝ বরাবর ঝুলিয়ে রেখেছেন। আবূ বকর (রহঃ)-এর বর্ণনায় ‘মিম্বারের উপর’ কথাটুকু উল্লেখ নেই। (ই.ফা. ৩১৭৮, ই.সে. ৩১৭৫)


সুনানে ইবনে মাজাহ অঃ->জিহাদ বাব->যুদ্ধের ময়দানে পাগড়ি পরিধান হাঃ-২৮২১

আমর বিন হুরায়স (রাঃ) থেকে বর্নিতঃ

আমি যেন এখনো রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) কে তাঁর মাথায় কালো পাগড়ি পরিহিত অবস্থায় দেখতে পাচ্ছি এবং তিনি তাঁর পাগড়ির উভয় প্রান্ত তাঁর দু’কাঁধের উপর ঝুলিয়ে দিয়েছিলেন। [২৮২১] তাহকীক আলবানীঃ সহীহ।