সুনানে ইবনে মাজাহ অঃ->চিকিৎসা বাব->ইসমিদ পাথরের সুরমা ব্যবহার হাঃ-৩৪৯৫

আবদুল্লাহ বিন উমার (রাঃ), থেকে বর্নিতঃ

রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ তোমরা অবশ্যই ইসমিদ সুরমা ব্যবহার করবে। কেননা তা চোখের ময়লা দূর করে, দৃষ্টিশক্তি বাড়ায় এবং চোখের পাতায় লোম গজায়। তাহকীক আলবানীঃ সহীহ।