জামে' আত-তিরমিজি অঃ->পানপাত্র ও পানীয় বাব->পাত্রে নিঃশ্বাস ফেলা নিষেধ হাঃ-১৮৮৯

আবদুল্লাহ ইবনু আবী কাতাদা (রাহঃ) হতে তার পিতা থেকে বর্নিতঃ

রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ তোমাদের কোন ব্যক্তি পান করার সময় যেন পাত্রের মধ্যে নিঃশ্বাস না ছাড়ে। সহীহ্, সহীহ্ আবূ দাউদ (২৩), বুখারী ও মুসলিম।