সহিহ বুখারী অঃ->পানীয় দ্রব্যসমূহ বাব->দুই কিংবা তিন নিঃশ্বাসে পানি পান করা। হাঃ-৫৬৩১

সুমামা ইবনু ‘আবদুল্লাহ্‌ (রহঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেনঃ আনাস (রাঃ)-এর নিয়ম ছিল, তিনি দুই কিংবা তিন নিঃশ্বাসে পাত্র হতে পানি পান করতেন। তিনি মনে করতেন যে, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) তিন নিঃশ্বাসে পানি পান করতেন। [৫৩]আধুনিক প্রকাশনী- ৫২২০, ইসলামিক ফাউন্ডেশন- ৫১১৬)


সহিহ বুখারী অঃ->পোশাক-পরিচ্ছদ বাব->খুশবু প্রত্যাখ্যান না করা। হাঃ-৫৯২৯

আনাস (রাঃ) থেকে বর্নিতঃ

যে, (কেউ তাঁকে খুশবু হাদিয়া দিলে) তিনি (সে) খুশবু ফিরিয়ে দিতেন না এবং বলতেন, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) খুশবু প্রত্যাখ্যান করতেন না।(আধুনিক প্রকাশনী- ৫৪৯৭, ইসলামিক ফাউন্ডেশন- ৫৩৯২)


সহিহ মুসলিম অঃ->পানীয় বস্তু বাব->পান করার সময় পাত্রে নি:শ্বাস ফেলা মাকরূহ এবং পাত্রের বাইরে তিনবার শ্বাস নেয়া মুস্তাহাব হাঃ-৫১৮১

আনাস (রাঃ) থেকে বর্নিতঃ

রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) (যখন পান করতেন) তিনবার পাত্রে (পাত্রের বাইরে) শ্বাস নিতেন। (ই.ফা. ৫১১৪, ই.সে. ৫১২৫)