সুনানে আবু দাউদ অঃ->খাদ্যদ্রব্য বাব->খাওয়া শেষে যা বলতে হয় হাঃ-৩৮৫০

আবূ সাঈদ আল-খুদরী (রাঃ) থেকে বর্নিতঃ

রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) খাওয়া শেষে বলতেনঃ “সেই আল্লাহর জন্য সমস্ত প্রশংসা যিনি আমাদেরকে খাওয়ালেন, পান করালেন এবং মুসলিমদের অন্তর্ভুক্ত করলেন।” [৩৮৫০] দুর্বলঃ মিশকাত (৪২০৪)।


জামে' আত-তিরমিজি অঃ->দু’আ সমূহ বাব->খাবার শেষে যে দু'আ পাঠ করবে হাঃ-৩৪৫৭

আবূ সাঈদ (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেনঃ রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) যখন খেতেন অথবা কিছু পান করতেন, তখন বলতেনঃ “সকল প্রশংসা আল্লাহ্‌ তা’আলার জন্য, যিনি আমাদেরকে খাবার খাইয়েছেন ও পান করিয়েছেন এবং মুসলমানদের অন্তর্গত করেছেন”। যঈফ, ইবনু মাজাহ (৩২৮৩)।