জামে' আত-তিরমিজি অঃ->আহার ও খাদ্যদ্রব্য বাব->খাবারের লোকমা নিচে পড়ে গেলে হাঃ-১৮০৪

উম্মু আসিম (রহঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, একদা নুবাইশা আল-খাইর (রাঃ) আমাদের নিকটে এলেন, আমরা একটি পাত্রে খাবার খাচ্ছিলাম। তিনি আমাদের নিকটে বর্ণনা করেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ কোন ব্যক্তি পাত্রে খাবার পর তা চেটে খেলে পাত্রটি তার জন্য (আল্লাহ তা‘আলার নিকটে) ক্ষমা প্রার্থনা করে। যঈফ, ইবনু মাজাহ (৩২৭১)।