জামে' আত-তিরমিজি অঃ->হজ্জ বাব->মুহ্‌রিমের জন্য সমুদ্রের শিকার বৈধ হাঃ-৮৫০

আবূ হুরাইরা (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেছেন, আমরা রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর সাথে হাজ্জ অথবা ‘উমরাহ্‌ করতে বের হলাম। আমাদের সামনে এক ঝাঁক পঙ্গপাল এসে পড়ল। আমরা আমাদের চাবুক ও ছড়ি দিয়ে এগুলো মারতে শুরু করলাম। রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেনঃ এটা তোমরা খেতে পার। কারণ এটা জলজ শিকারের অন্তর্ভুক্ত। যঈফ, ইবনু মাজাহ (৩২২২)।