জামে' আত-তিরমিজি অঃ->শিকার বাব->বর্শা দিয়ে শিকার করা হাঃ-১৪৭১

আদী ইবনু হাতিম (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, বর্শা দিযে শিকার করা প্রসঙ্গে আমি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) -কে প্রশ্ন করলাম। তিনি বললেনঃ এর তীক্ষ্ণ অগ্রভাগ দিয়ে যেটা শিকার করেছ তা খাও। আর যেটা এর পার্শ্বদেশ দ্বারা শিকার করেছ তা মৃত পশুর সমতুল্য (নিষিদ্ধ)। সহীহ, সহীহ আবূ দাঊদ (২৫৪৩), নাসা-ঈ


সুনান নাসাঈ অঃ->শিকার ও যবেহকৃত জন্তু বাব->যে শিকারে ফলকবিহীন তীরের ধারাল অংশের আঘাত লাগে হাঃ-৪৩০৮

আদী ইব্‌ন হাতিম (রাঃ) থেকে বর্নিতঃ

রাসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে মি‘রাযের শিকার সম্পর্কে জিজ্ঞাসা করলে, তিনি বললেনঃ যদি তার ধারাল অংশ লাগে, তবে তা খাবে, আর যদি তীরের পাশ লেগে থাকে, তবে তা মাওকূযা।