সহিহ বুখারী অঃ->আকীকা বাব->‎ ‘আকিকার মাধ্যমে শিশুর অশুচি দূর করা। হাঃ-৫৪৭২

হাবীব ইবনু শাহীদ (রহঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, ইবনু সিরীন আমাকে নির্দেশ করলেন, আমি যেন ‎হাসানকে জিজ্ঞেস করি তিনি ‘আকিকার হাদীসটি কার কাছ থেকে শুনেছেন? আমি তাঁকে জিজ্ঞেস করলে তিনি ‎বললেনঃ সামূরাহ ইবনু জুনদুব (রাঃ) থেকে। [৫৪৭১] (আ.প্র. ৫০৬৭, ই.ফা. ৪৯৬৪)‎


জামে' আত-তিরমিজি অঃ->কুরবানী বাব->সদ্য প্রসূত শিশুর কানে আযান দেওয়া হাঃ-১৫১৫

সালমান ইবনু আমির আয-যাব্বী (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) বলেছেনঃ প্রত্যেক শিশুর পক্ষেই আকীকা করা দরকার। অতএব তার পক্ষ হতে তোমরা রক্ত প্রবাহিত কর (পশু যবেহ কর) এবং তার হতে ময়লা (বা কষ্টদায়ক বস্তু, যেমন চুল) দূর কর। সহীহ্, ইবনু মা-জাহ (৩১৬৪)