সুনান নাসাঈ অঃ->হজ্জের বিধি-বিধানসমূহ বাব->আরাফার ময়দানে দু’আয় দুই হাত উত্তোলন করা হাঃ-৩০১৫

জা’ফর ইবন মুহাম্মাদ (রহঃ) থেকে বর্নিতঃ

আমার পিতা বলেছেন, আমরা জাবির ইবন আবদুল্লাহ্ (রাঃ)-এর নিকট গিয়ে তাঁকে রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর হজ্জ সম্বন্ধে জিজ্ঞাসা করলাম। তিনি আমাদের হাদীস শোনালেন যে, নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ আরাফার সবটাই মাওফিক বা অবস্থানের স্থান।


সুনান নাসাঈ অঃ->হজ্জের বিধি-বিধানসমূহ বাব->মুয্দালিফায় যে ব্যক্তি ফজরের সালাত ইমামের সঙ্গে আদায় করতে পারেনি হাঃ-৩০৪৫

জা’ফর ইবন মুহাম্মাদ (রহঃ) থেকে বর্নিতঃ

আমার পিতা বর্ণনা করেছেন যে, আমরা জাবির ইবন আবদুল্রাহ্ (রাঃ)-এর কাছে আগমন করলাম, তিনি আমাদের কাছে হাদীস বর্ণনা করলেন, রাসূলুল্রাহ্ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ মুযদালিফার সমস্ত স্থানই মওকিফ বা অবস্থানের স্থান।