সহিহ বুখারী অঃ->হজ্জ বাব->দু‘ ওয়াক্ত সালাত একসঙ্গে আদায় করা এবং দুয়ের মধ্যে কোন নফল সালাত আদায় না করা হাঃ-১৬৭৪

আবূ আইয়ুব আনসারী (রাঃ) থেকে বর্নিতঃ

আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বিদায় হজ্জের সময় মুযদালিফায় মাগরিব এবং ‘ইশা একত্রে আদায় করেছেন। (৪৪১৪, মুসলিম ১৫/৪৭, হাঃ ১২৮৭, আহমাদ ২৩৬২১) (আঃপ্রঃ ১৫৬০, ইঃফাঃ ১৫৬৬)


সহিহ বুখারী অঃ->মাগাযী বাব->বিদায় হাজ্জ হাঃ-৪৪১৪

আবূ আইয়ূব (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর সঙ্গে বিদায় হাজ্জে (মুযদালিফায়) মাগরিব ও ঈশার সলাত এক সঙ্গে আদায় করেছেন। [৮৫] [১৬৭৪] (আ.প্র. ৪০৬৬, ই.ফা. ৪০৬৯)


সহিহ মুসলিম অঃ->হজ্জ বাব->‘আরাফাহ্ থেকে মুযদালিফায় প্রত্যাবর্তন এবং মুযদালিফায় এ রাতের মাগরিব ও ‘ইশার সালাত একত্রে আদায় করা মুস্তাহাব হাঃ-২৯৯৯

আবূ আইয়ূব (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বিদায় হাজ্জে রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর সাথে মুযদালিফায় মাগরিব ও ‘ইশার সালাত আদায় করেছেন। (ই.ফা. ২৯৭৪, ই.সে. ২৯৭২)


সুনান নাসাঈ অঃ->সালাতের ওয়াক্তসমূহ বাব->মুযদালিফায় মাগরিব ও ইশা একত্রে আদায় করা হাঃ-৬০৫

আবদুল্লাহ ইব্‌ন ইয়াযীদ (রাঃ) থেকে বর্নিতঃ

আবু আইয়্যূব আনসারী (রাঃ) তাঁকে জানান যে, রাসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) -এর সঙ্গে তিনি ‘বিদায় হজ্জে’ মু্যদালিফায় মাগরিব ও ইশা একত্রে আদায় করেছেন।