জামে' আত-তিরমিজি অঃ->হজ্জ বাব->যে ব্যক্তি মিনার যে জায়গাতে আগে পৌঁছবে সেটিই হবে তার অবস্থানস্থল হাঃ-৮৮১

আইশা (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেছেন, আমরা বললাম, ইয়া রাসূলাল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)! আমরা মিনায় আপনার জন্য কি একটা ঘর বানিয়ে দিব যা আপনাকে ছায়া দিবে? তিনি বললেনঃ না। যে ব্যক্তি মিনায় যে জায়গাতে আগে পৌঁছবে সেটিই হবে তার অবস্থানস্থল। যঈফ, ইবনু মাজাহ (৩০০৬), আবূ ঈসা বলেন, এই হাদীসটি হাসান সহীহ্‌।


সুনানে ইবনে মাজাহ অঃ->হজ্জ বাব->মিনায় অবস্থান হাঃ-৩০০৭

আয়িশাহ (রাঃ) থেকে বর্নিতঃ

আমরা বললাম, হে আল্লাহর রাসূল! আমরা কি মিনায় আপনার জন্য একটি ঘর বানাবো না, যা আপনাকে ছায়া দান করবে? তিনি বলেন: না, মিনায় যারা আগে পৌছবে, তা তাদের ঠিকানা। [৩০০৭] তাহকীক আলবানী: দুর্বল।