সহিহ মুসলিম অঃ->যাকাত বাব->যে শস্যে দশ ভাগের এক ভাগ ‘উশ্‌র অথবা অর্ধেক ‘উশ্‌র হাঃ-২১৬২

জাবির ইবনু ‘আবদুল্লাহ (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)- কে বলতে শুনেছেন, যে জমি নদী-নালা ও বর্ষার পানিতে সিক্ত হয় তাতে ‘উশ্‌র (উৎপাদিত শস্যের দশ ভাগের এক ভাগ যাকাত ) ধার্য হয়। আর যে জমিতে উটের সাহায্যে পানি সরবরাহ করা হয় তাতে অর্ধেক ‘উশ্‌র (বিশ ভাগের এক ভাগ যাকাত ) ধার্য হবে। (ই.ফা. ২১৪১,ই.সে. ২১৪৪)