সহিহ মুসলিম অঃ->হজ্জ বাব->উট ও অন্যান্য সওয়ারীতে আরোহণ করে ত্বওয়াফ করা এবং আরোহীর জন্য লাঠি ইত্যাদির সাহায্যে পাথর স্পর্শ করা জায়িয হাঃ-২৯৬৭

মা‘রূফ ইবনু খার্রাবূয (রহঃ থেকে বর্নিতঃ

তিনি বলেন, আমি আবূ তুফায়ল (রাঃ)-কে বলতে শুনেছি, আমি রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে বায়তুল্লাহ ত্বওয়াফ করতে, তাঁর সাথের লাঠি দিয়ে রুকন স্পর্শ করতে এবং লাঠিতে চুম্বন করতে দেখেছি। (ই.ফা. ২৯৪৩, ই.সে. ২৯৪১)