সহিহ মুসলিম অঃ->হজ্জ বাব->হায়য-নিফাস অবস্থায় ইহরাম বাঁধা জায়িয এবং ইহরাম বাঁধার পূর্বে গোসল করা মুস্তাহাব হাঃ-২৭৯৮

‘আয়িশাহ (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, আসমা বিনতু ‘উমায়স (রাঃ) আশ্ শাজার নামক স্থানে আবূ বাকর (রাঃ)-এর পুত্র মুহাম্মাদকে প্রসব করলেন। রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) আবূ বাকর (রাঃ)-এর মাধ্যমে তাকে গোসল করে ইহরাম বাঁধার নির্দেশ দিলেন। (ই.ফা. ২৭৭৫, ই.সে.২৭৭৩)