জামে' আত-তিরমিজি অঃ->হজ্জ বাব->(অন্যের পক্ষ হতে উমরা আদায় করা) হাঃ-৯৩০

আবূ রাযীন আল-উকাইলী (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর নিকট এসে বললেনঃ হে আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)! আমার পিতা খুবই বৃদ্ধ। তিনি হজ্জ, উমরা, এমনকি সফর করতেও সক্ষম নন। তিনি বললেনঃ তোমার পিতার পক্ষে তুমি হজ্জ ও উমরা আদায় কর। -সহীহ, ইবনু মা-জাহ (২৯০৬)।


সুনান নাসাঈ অঃ->হজ্জের বিধি-বিধানসমূহ বাব->উমরা ওয়াজিব হওয়া হাঃ-২৬২১

আবূ রুযাইন (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বললেনঃ ইয়া রাসূলুল্লাহ্! আমার পিতা একজন অতিবৃদ্ধ লোক, হজ্জ ও উমরা করার এবং বাহনে আরোহণেরও ক্ষমতা তাঁর নেই। তিনি (রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)) বললেনঃ তাহলে তুমি তোমার পিতার পক্ষ থেকে হজ্জ ও উমরা আদায় কর।


সুনান নাসাঈ অঃ->হজ্জের বিধি-বিধানসমূহ বাব->অসমর্থ ব্যক্তির পক্ষ হতে উমরা করা হাঃ-২৬৩৭

আবূ রাযীন উকায়লী (রহঃ) থেকে বর্নিতঃ

তিনি বললেনঃ ইয়া রাসূলাল্লাহ্! আমার পিতা একজন অতি বৃদ্ধ ব্যক্তি, হজ্জ ও উমরা করার এবং (বাহনে) আরোহণের মত ক্ষমতা নেই। রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেনঃ তুমি তোমার পিতার পক্ষ হতে হজ্জ এবং উমরা আদায় কর।