সহিহ বুখারী অঃ→জিহাদ বাব→কুরআন শরীফ নিয়ে শত্রু দেশে সফর করা অপছন্দনীয়। হাঃ-২৯৯০

‘আবদুল্লাহ্‌ ইব্‌নু ‘উমর (রাঃ) থেকে বর্নিতঃ

আল্লাহর রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) কুরআন সঙ্গে নিয়ে শত্রু-দেশে সফর করতে নিষেধ করেছেন।


সহিহ মুসলিম অঃ→প্রশাসন ও নেতৃত্ব বাব→কাফির জনপদে কুরআন মাজীদ নিয়ে যাওয়া নিষিদ্ধ, যেখানে আশংকা থাকে তা তদের হাতে পতিত হওয়ার হাঃ-৪৭৩৩

ইবনু ‘উমার (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, শত্রু একালায় কুরআন মাজীদ নিয়ে ভ্রমণ করতে রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বারণ করেছেন। (ই.ফা. ৪৬৮৬, ই.সে. ৪৬৮৮)


সহিহ মুসলিম অঃ→প্রশাসন ও নেতৃত্ব বাব→কাফির জনপদে কুরআন মাজীদ নিয়ে যাওয়া নিষিদ্ধ, যেখানে আশংকা থাকে তা তদের হাতে পতিত হওয়ার হাঃ-৪৭৩৪

‘আবদুল্লাহ ইবনু ‘উমার (রাঃ)-এর সূত্র থেকে বর্নিতঃ

রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) শত্রু দেশে কুরআন নিয়ে সফর করতে বারণ করতেন এই ভয়ে যে, তা শত্রুরা পেয়ে যাবে। (ই.ফা. ৪৬৮৭, ই.সে. ৪৬৮৯)


বিষয়ভিত্তিক হাদিস লোড হচ্ছে...

এ্যাডভান্স এনালাসিস লোড হচ্ছে...