সহিহ বুখারী অঃ->জিহাদ বাব->যুদ্ধ হল কৌশল। হাঃ-৩০৩০

জাবির ইব্‌নু ‘আবদুল্লাহ্‌ (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, ‘যুদ্ধ হচ্ছে কৌশল।’


সহিহ মুসলিম অঃ->জিহাদ ও এর নীতিমালা বাব->যুদ্ধের মধ্যে শত্রুকে ধোঁকা দেয়ার বৈধতা হাঃ-৪৪৩১

জাবির (রাঃ) থেকে বর্নিতঃ

রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন: যুদ্ধ কৌশল ও ছলনারই নাম। (ই.ফা. ৪৩৮৯, ই.সে. ৪৩৮৯)


সহিহ মুসলিম অঃ->জিহাদ ও এর নীতিমালা বাব->যুদ্ধের মধ্যে শত্রুকে ধোঁকা দেয়ার বৈধতা হাঃ-৪৪৩২

আবূ হুরাইরাহ (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন: যুদ্ধ কুটকৌশলেরই নাম। (ই.ফা. ৪৩৯০, ই.সে. ৪৩৯০)