সহিহ মুসলিম অঃ→হজ্জ বাব→মাক্কায় ইহরামবিহীন অবস্থায় প্রবেশ জায়িয হাঃ-৩২০৩

জা’ফার ইবনু ‘আমর ইবনু হুরায়স (রাঃ)-এর পিতার সূ্ত্র থেকে বর্নিতঃ

তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে কালো পাগড়ী পরিহিত অবস্থায় মিম্বারের উপর (উপবিস্ট) দেখতে পাচ্ছি এবং তিনি পাগড়ীর দু’প্রান্ত কাঁধের মাঝ বরাবর ঝুলিয়ে রেখেছেন। আবূ বকর (রহঃ)-এর বর্ণনায় ‘মিম্বারের উপর’ কথাটুকু উল্লেখ নেই। (ই.ফা. ৩১৭৮, ই.সে. ৩১৭৫)


সুনানে ইবনে মাজাহ অঃ→পোশাক-পরিচ্ছেদ বাব→দু কাঁধের মাঝ বরাবর পাগড়ির প্রান্তভাগ ঝুলানো হাঃ-৩৫৮৭

আমর বিন হুরায়স (রাঃ), থেকে বর্নিতঃ

আমি যেন রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) কে তাঁর মাথার কালো পাগড়ি পরিহিত অবস্থায় দেখতে পাচ্ছি। তিনি তাঁর পাগড়ির দু’প্রান্ত তাঁর দু’কাঁধের মাঝ বরাবর ঝুলিয়ে দিয়েছিলেন। তাহকীক আলবানীঃ সহীহ।


বিষয়ভিত্তিক হাদিস লোড হচ্ছে...

এ্যাডভান্স এনালাসিস লোড হচ্ছে...