সহিহ মুসলিম অঃ→হজ্জ বাব→হাজীদের মাক্কায় যাত্রাবিরতি দেয়া এবং এখানকার বাড়ী-ঘরের উত্তরাধিকারিত্ব হাঃ-৩১৮৫

উসামাহ্ ইবনু যায়দ ইবনু হারিসাহ্ (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বললেন, হে আল্লাহর রসূল! আপনি কি মাক্কায় আপনার বাড়িতে অবতরণ করবেন? তিনি বললেন, “আক্বীল কি আমাদের জন্য কোন চার দেয়াল বা ঘর অবশিষ্ট রেখেছে?” আবূ ত্বালিবের (মৃত্যুর পর তার পুত্র) ‘আক্বীল ও ত্বালিব তার ওয়ারিস হয়, কিন্তু জা’ফার ও ‘আলী তার কোন কিছুর ওয়ারিস হতে পারেনি। কেননা তারা উভয়ে (আবূ ত্বালিবের মৃত্যুর সময়) ছিলেন মুসলিম এবং ‘আক্বীল ও ত্বালিব ছিল কাফির। (ই.ফা. ৩১৬০, ই.সে. ৩১৫৭)


বিষয়ভিত্তিক হাদিস লোড হচ্ছে...

এ্যাডভান্স এনালাসিস লোড হচ্ছে...