সহিহ বুখারী অঃ→অসীয়াত বাব→এক তৃতীয়াংশ অসীয়ত করা প্রসঙ্গে। হাঃ-২৭৪৩

ইব্‌নু ‘আব্বাস (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, লোকেরা যদি এক চতুর্থাংশে নেমে আসত। কেননা, আল্লাহ্‌র রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, এক তৃতীয়াংশ এবং তৃতীয়াংশই বিরাট অথবা তিনি বলেছেন বেশী।


সুনান নাসাঈ অঃ→ওয়াসিয়াত বাব→সম্পদের এক-তৃতীয়াংশ ওয়াসিয়াত করা প্রসংগে হাঃ-৩৬৩৪

ইব্‌ন আব্বাস (রাঃ) থেকে বর্নিতঃ

যদি লোক ওয়াসিয়াত করতে গিয়ে এক-চতুর্থাংশে পর্যন্ত নেমে আসে, তবে তা-ই ঠিক হবে। কেননা রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন: তৃতীয়াংশ (ওয়াসিয়াত) করতে পার। আর এক-তৃতীয়াংশই অধিক বা বড়।


বিষয়ভিত্তিক হাদিস লোড হচ্ছে...

এ্যাডভান্স এনালাসিস লোড হচ্ছে...