তারিক মুহারিবী (রাঃ) থেকে বর্নিতঃ
এক ব্যক্তি বললোঃ ইয়া রাসূলাল্লাহ! এরা সালাবা গোত্রের লোক, যারা জাহিলী যুগে অমুক ব্যক্তিকে হত্যা করেছিল। আপনি আমাদের বদলা নিয়ে দিন। তখন রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) তাঁর হস্তদ্বয় উত্তোলন করেন, এমনকি আমি তাঁর বগলের শুভ্রতা প্রত্যক্ষ করি। তিনি বলেনঃ মায়ের অপরাধে পুত্র অপরাধী হবে না, তিনি এটা দু’বার বলেন।