সহিহ মুসলিম অঃ→লি’আন বাব→লি'আন সম্পর্কে হাঃ-৩৬৫৩

আবূ হুরায়রাহ্ (রাঃ) থেকে বর্নিতঃ

সা’দ ইবনু ‘উবাদাহ্‌ আনসারী (রাঃ) বলেনঃ হে আল্লাহর রসূল! সে লোকটি সম্পর্কে আপনার মতামত কী যে তার স্ত্রীর সাথে অপর পুরুষকে পায়? সে কি তাকে হত্যা করে ফেলবে? রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেনঃ না। সা’দ (রাঃ) বললেনঃ নিশ্চয় (সে তাকে হত্যা করবে), সে সত্তার কসম! যিনি আপনাকে সত্য দ্বারা সম্মানিত করেছেন। তখন রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেনঃ তোমরা শোন; তোমাদের নেতা (সা’দ) কী বলেছেন। (ই.ফা. ৩৬১৯,ই.সে. ৩৬১৯)


বিষয়ভিত্তিক হাদিস লোড হচ্ছে...

এ্যাডভান্স এনালাসিস লোড হচ্ছে...