সহিহ বুখারী অঃ->শরীয়তের শাস্তি বাব->শাস্তি ও শাসনের পরিমাণ কতটুকু হাঃ-৬৮৪৮

আবদুল্লাহ্‌ ইব্‌ন ইউসুফ (র.)... ... আবূ বুর্‌দা (রা.) থেকে বর্নিতঃ

তিনি বলেন, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলতেনঃ আল্লাহ্‌র নির্ধারিত হদসমূহের কোন হদ ব্যতীত অন্য ক্ষেত্রে দশ কশাঘাতের ঊর্ধ্বে দণ্ড প্রয়োগ করা যাবে না। [৬৮৪৯, ৬৮৫০; মুসলিম ২৯/৯, হাঃ ১৭০৮, আহমাদ ১৬৪৮৬] (আধুনিক প্রকাশনী- ৬৩৭১, ইসলামিক ফাউন্ডেশন- ৬৩৮৪)


সহিহ বুখারী অঃ->শরীয়তের শাস্তি বাব->শাস্তি ও শাসনের পরিমাণ কতটুকু হাঃ-৬৮৪৯

আম্‌র ইব্‌ন আলী(রা.)... ... আবদুর রহমান ইব্‌ন জাবীর (র.) থেকে বর্নিতঃ

তিনি এমন একজন থেকে বর্ণনা করেন যিনি নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে বলতে শুনেছেন যে, আল্লাহ্‌র নির্ধারিত হদসমূহের কোন হদ ব্যতীত অন্য ক্ষেত্রে দশ প্রহারের বেশি শাস্তি নেই।(আধুনিক প্রকাশনী- ৬৩৭২, ইসলামিক ফাউন্ডেশন- ৬৩৮৫)


সহিহ বুখারী অঃ->শরীয়তের শাস্তি বাব->শাস্তি ও শাসনের পরিমাণ কতটুকু হাঃ-৬৮৫০

ইয়াহইয়া ইব্‌ন সুলায়মান (র.)... ... আবূ বুরদা আনসারী (রা.) থেকে বর্নিতঃ

তিনি বলেন, আমি নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে বলতে শুনেছি যে, আল্লাহ্‌র নির্ধারিত হদসমূহের কোন হদ ব্যতীত অন্যত্র দশ কশাঘাতের বেশি প্রয়োগ করা যাবে না।[৬৮৪৮; মুসলিম ২৯/৯, হাঃ ১৭০৮, আহমাদ ১৬৪৮৬] (আধুনিক প্রকাশনী- ৬৩৭৩, ইসলামিক ফাউন্ডেশন- ৬৩৮৬)


সহিহ মুসলিম অঃ->অপরাধের (নির্ধারিত) শাস্তি বাব->তা’যীর [২৮] –এর বেত্রাঘাতের পরিমাণ হাঃ-৪৩৫২

আবূ বুরদাহ্‌ (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) কে বলতে শুনেছেন, কাউকে যেন আল্লাহ্‌ কর্তৃক নির্ধারিত অপরাধের নির্দিষ্ট হদ্দ (দণ্ড) ব্যতীত দশ বেত্রাঘাতের বেশি বেত্রাঘাত না করা হয়। (ই. ফা. ৪৩১১, ই. সে. ৪৩১২)


জামে' আত-তিরমিজি অঃ->হাদ্দ বা দন্ডবিধি বাব->তা’যীর প্রসঙ্গে হাঃ-১৪৬৩

আবূ বুরদা ইবনু নিয়ার (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ আল্লাহ তা‘আলার নির্ধারিত হাদ্দের অন্তর্ভুক্ত কোন অন্যায় ছাড়া (অন্য অন্যায়ের শাস্তি হিসেবে) দশটির বেশি বেত্রাঘাত প্রদান করা যাবে না। সহীহ্, ইবনু মা-জাহ (২৬০১)