জামে' আত-তিরমিজি অঃ->তাফসীরুল কুরআন বাব->সূরা আন-নূর হাঃ-৩১৮১

আয়িশাহ (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, আমার নির্দোষিতার বর্ণনা করে আয়াত অবতীর্ণ হলে রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) মিম্বারে উঠে তা বর্ণনা করেন। তারপর কুরআন তিলাওয়াত করেন। মিম্বর হতে অবতরন করে তিনি দুইজন পুরুষ ও একজন মহিলাকে বেত্রাঘাত করার নির্দেশ দিলেন এবং তদানুযায়ী তাদেরকে (অপবাদ রতনাকারীদেরকে) হাদ্দের আওতায় শাস্তি দেওয়া হয়। হাসানঃ ইবনু মা-জাহ (২৫৬৭)