সহিহ মুসলিম অঃ->কসম বাব->মুদাব্বারকে [২৫] বিক্রি করা বৈধ হাঃ-৪২৩১

জাবির (রাযিঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন আনসারী এক লোক তাঁর গোলামকে এই বলে আযাদ করল যে, আমার মৃত্যুর পর তুমি স্বাধীন। কিন্তু সে গোলাম ব্যতীত তাঁর আর কোন সম্পদ ছিল না। তখন রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) তাকে বিক্রি করেন।জাবির (রাঃ) বলেন যে, ইবনু নাহ্‌হাম (রাঃ) তাকে ক্রয় করলো। সে গোলামটি ছিল একজন কিবতী। ইবনু যুবায়র (রাঃ)- এর খিলাফত কালের প্রথম বছর সে মৃত্যুবরণ করে। (ই.ফা. ৪১৯২, ই.সে. ৪১৯২)