সহিহ বুখারী অঃ->হিবা ও তার ফযীলত এবং এর প্রতি উৎসাহ প্রদান বাব->পুরুষের স্ত্রীর জন্য এবং স্ত্রীর পুরুষের জন্য হিবা করা। হাঃ-২৫৮৯

ইবনু ‘আব্বাস (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, দান করে তা ফেরত গ্রহণকারী ঐ কুকুরের মত, যে বমি করে এরপর তার বমি খায়।


সহিহ বুখারী অঃ->হিবা ও তার ফযীলত এবং এর প্রতি উৎসাহ প্রদান বাব->দান বা সদকা করা হলে তা ফিরিয়ে নেয়া কারো জন্য হালাল নয়। হাঃ-২৬২১

ইবনু ‘আব্বাস (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, দান করার পর যে তা ফিরিয়ে নেয়, সে ঐ লোকের মত, যে বমি করে তা আবার খায়।


সহিহ মুসলিম অঃ->হিবাত (দান) বাব->দান দখলে চলে যাওয়ার পর ফিরিয়ে আনা হারাম, কিন্তু আপন সন্তান-সন্ততিকে দিলে তা ফিরিয়ে নেয়া হারাম নয় হাঃ-৪০৬৬

ইবনু ‘আব্বাস (রাঃ) থেকে বর্নিতঃ

নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ স্বীয় দান প্রত্যর্পণকারী নিজ বমি পুনরায় ভক্ষণকারীর ন্যায়। (ই.ফা. ৪০২৯, ই.সে. ৪০২৮)


সহিহ মুসলিম অঃ->হিবাত (দান) বাব->দান দখলে চলে যাওয়ার পর ফিরিয়ে আনা হারাম, কিন্তু আপন সন্তান-সন্ততিকে দিলে তা ফিরিয়ে নেয়া হারাম নয় হাঃ-৪০৬৮

ইবনু ‘আব্বাস (রাঃ) থেকে বর্নিতঃ

রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ নিজের দান প্রত্যর্পণকারী ব্যক্তি কুকুরের ন্যায়, যে বমি করে ও পরে সে তার বমি পুনরায় খায়। (ই.ফা. ৪০৩১, ই.সে. ৪০৩০)


সুনানে আবু দাউদ অঃ->ইজারা (ভাড়া ও শ্রম বিক্রয়) বাব->দান করে তা পুনরায় ফেরত নেয়া হাঃ-৩৫৩৮

ইবনু ‘আব্বাস (রাঃ) থেকে বর্নিতঃ

নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেনঃ যে ব্যক্তি দান করার পর ফেরত নেয়, তার উদাহরণ হচ্ছেঃ যে ব্যক্তি বমি করে তা পুনরায় ভক্ষণ করে। হাম্মাম (রহঃ) বলেন, ক্বাতাদাহ (রহঃ) বলেছেন, আমরা বমিকে হারাম মনে করি। সহীহঃ ইবনু মাজাহ (২৩৮৫)


সুনান নাসাঈ অঃ->হিবা বাব->এ বিষয়ে আবদুল্লাহ্‌ ইব্‌ন আব্বাস (রাঃ) -এর হাদীসে বর্ণনায় বিরোধ হাঃ-৩৬৯৬

ইব্‌ন আব্বাস (রাঃ) থেকে বর্নিতঃ

নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) থেকে বর্ণিত। তিনি বলেন : দান করে যে ফেরত নেয়, সে বমি করে সে বমি ভক্ষণকারীর ন্যায়।


সুনান নাসাঈ অঃ->হিবা বাব->এ বিষয়ে আবদুল্লাহ্‌ ইব্‌ন আব্বাস (রাঃ) -এর হাদীসে বর্ণনায় বিরোধ হাঃ-৩৬৯৭

ইব্‌ন আব্বাস (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন : রাসুলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন : দান করে তা ফেরত গ্রহণকারী বমি করে তা পুনঃভক্ষণকারীর ন্যায়।


সুনান নাসাঈ অঃ->হিবা বাব->এ বিষয়ে আবদুল্লাহ্‌ ইব্‌ন আব্বাস (রাঃ) -এর হাদীসে বর্ণনায় বিরোধ হাঃ-৩৬৯৮

ইব্‌ন আব্বাস (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন : রাসুলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন : ‘কু’ দৃষ্টান্ত আমাদের জন্য প্রযোজ্য নয়। দান করে তা ফেরত গ্রহণকারী বমি করে সে বমি পুনঃ ভক্ষণকারীর ন্যায়।


সুনান নাসাঈ অঃ->হিবা বাব->দান করে পুনঃগ্রহণকারী সম্পর্কে তাউস (রাঃ) -এর হাদীসে বর্ণনায় বিরোধ হাঃ-৩৭০২

ইব্‌ন আব্বাস (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন : রাসুলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন : দান করে ফেরত গ্রহণকারী ব্যক্তি ঐ কুকুরের ন্যায়, যে বমি করে সে বমি ভক্ষণ করে।