সুনানে আবু দাউদ অঃ->নফল সালাত বাব->সূর্য উপরে থাকতে দু’ রাক’আত সলাতের অনুমতি হাঃ-১২৭৮

ইবনু উমার (রাঃ) এর মুক্তদাস ইয়াসার (রহঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, একদা ইবনু উমার (রাঃ) আমাকে সুবহি সাদিকের পর সলাত আদায় করতে দেখে বললেন, হে ইয়াসার! রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) আমাদের নিকট আসলেন। ঠিক ঐ সময় আমরা এ সলাত আদায় করছিলাম। তিনি বললেনঃ অবশ্যই তোমাদের উপস্থিতরা যেন অনুপস্থিতদের কাছে পৌঁছিয়ে দেয় যে সুবহি সাদিকের পর (ফজরের) দু’রাক’আত সুন্নাত ব্যতীত তোমরা অন্য কোন সলাত আদায় করবে না। সহীহ: মুসলিম।