সুনানে আবু দাউদ অঃ->বিচার ব্যবস্থা বাব->বিচারকের পদ চাওয়া সম্পর্কে হাঃ-৩৫৭২

আবূ হুরাইরাহ (রাঃ) থেকে বর্নিতঃ

নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেনঃ যে ব্যক্তিকে জনগনের বিচারক নিযুক্ত করা হলো, তাকে যেন বিনা ছুরিতে যাবাহ করা হলো।


জামে' আত-তিরমিজি অঃ->বিচার কার্য বাব->কাযী (বিচারক) প্রসঙ্গে হাঃ-১৩২৫

আবূ হুরাইরা (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ যে ব্যক্তি বিচারের দায়িত্ব গ্রহণ করল অথবা জনগণের বিচারক হিসেবে যে লোককে নিয়োগ করা হল তাকে যেন ছুরি ছাড়াই যবেহ করা হল। সহীহ্‌, ইবনু মা-জাহ- (২৩০৮)