সহিহ বুখারী অঃ->সলম ( অগ্রিম ক্রয়-বিক্রয় ) বাব->মাপ বা নির্দিষ্ট পরিমাপে অগ্রিম ক্রয়-বিক্রয়। হাঃ-২২৩৯

ইবনু ‘আব্বাস (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, আল্লাহর রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) যখন মদীনায় আগমন করেন তখন লোকেরা এক বা দু’ বছরের বাকীতে [রাবী ইসমাঈল সন্দেহ করে বলেন, দু’ অথবা তিন বছরের (মেয়াদে) খেজুর সলম (পদ্ধতিতে) বেচা-কেনা করত। এতে তিনি বললেন,] যে ব্যক্তি খেজুরে সলম করতে চায় সে যেন নির্দিষ্ট মাপে এবং নির্দিষ্ট ওজনে সলম করে। মুহাম্মাদ (রহঃ) .... ইবনু আবূ নাজীহ (রহঃ) হতে নির্দিষ্ট মাপে এবং নির্দিষ্ট ওজনে (সলম করার কথা) বর্ণিত ‎রয়েছে। (২২৪০, ২২৪১, ২২৫৩, মুসলিম ২২/২৫, হাঃ ১৬০৪, আহমাদ ২৪৫৮) (আ.প্র. ২০৮১, ই.ফা. ২০৯৮) ‎


সহিহ বুখারী অঃ->সলম ( অগ্রিম ক্রয়-বিক্রয় ) বাব->নির্দিষ্ট ওজনে অগ্রিম বেচা-কেনা। হাঃ-২২৪০

ইবনু ‘আব্বাস (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, আল্লাহর রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) যখন মদীনায় আসেন তখন মদীনাবাসী ফলে দু’ ও তিন বছরের মেয়াদে সলম করত। আল্লাহর রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেন, কোন ব্যক্তি সলম করলে সে যেন নির্দিষ্ট মাপে এবং নির্দিষ্ট ওজনে নির্দিষ্ট মেয়াদে সলম করে। -------------- ২২৪০/১. আলী ইবনু ‘আবদুল্লাহ্‌ (রহঃ) ...... ইবনু আবূ নাজীহ (রহঃ) সূত্রে বর্ণিত, আল্লাহর রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া ‎সাল্লাম) বলেছেন, সে যেন নির্দিষ্ট মেয়াদে সলম করে। (আ.প্র. ২০৮৩, ই.ফা. ২১০০) ‎


সহিহ বুখারী অঃ->সলম ( অগ্রিম ক্রয়-বিক্রয় ) বাব->নির্দিষ্ট ওজনে অগ্রিম বেচা-কেনা। হাঃ-২২৪১

ইবনু ‘আব্বাস (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন যে, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) (মদীনা) আসেন এবং বলেন, নির্দিষ্ট মাপে, নির্দিষ্ট ওজনে ও নির্দিষ্ট মেয়াদে (সলম) কর।


সহিহ মুসলিম অঃ->মুসাকাহ (পানি সেচের বিনিময়ে ফসলের একটি অংশ প্রদান) বাব->সালাম (অগ্রিম) ক্রয়-বিক্রয় প্রসঙ্গে হাঃ-৪০১০

আব্বাস (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) যখন মাদীনায় আগমন করেন তখন মাদীনাবাসীরা এক বা দু’ বছর মেয়াদে বিভিন্ন ধরনের ফল অগ্রিম ক্রয় করত। অতঃপর তিনি বলেন, যে কেউ খেজুর অগ্রিম ক্রয় করবে, সে যেন নির্ধারিত পরিমাপে এবং নির্ধারিত ওজনে নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত সময়ের জন্য ক্রয় করে। (ই .ফা. ৩৯৭৩, ই. সে. ৩৯৭২)


সহিহ মুসলিম অঃ->মুসাকাহ (পানি সেচের বিনিময়ে ফসলের একটি অংশ প্রদান) বাব->সালাম (অগ্রিম) ক্রয়-বিক্রয় প্রসঙ্গে হাঃ-৪০১১

ইবনু ‘আব্বাস (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) আগমন করেন আর সে সময়ে মাদীনার লোকজন খেজুর অগ্রিম ক্রয় করত। রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) তাদেরকে বললেনঃ যে অগ্রিম ক্রয় করতে চায়, সে যেন নির্ধারিত পরিমাপ ও নির্ধারিত ওজনে ক্রয় করে। (ই. ফা. ৩৯৭৪, ই. সে. ৩৯৭৩)


সহিহ মুসলিম অঃ->মুসাকাহ (পানি সেচের বিনিময়ে ফসলের একটি অংশ প্রদান) বাব->সালাম (অগ্রিম) ক্রয়-বিক্রয় প্রসঙ্গে হাঃ-৪০১২

ইয়াহ্ইয়া ইবনু ইয়াহ্ইয়া, আবূ বাক্র ইবনু শাইবাহ্ ও ইসমাঈল ইবনু সালিম (রহঃ) সকলেই ইবনু ‘উয়াইনাহ্ সূত্রে ইবনু আবূ নাজীহ্ (রহঃ) থেকে বর্নিতঃ

উপরোক্ত সানাদে ‘আবদুল ওয়ারিস (রহঃ) -এর বর্ণিত হাদীসের মতো হাদীস বর্ণনা করেন। তবে ইবনু ‘উয়াইনাহ্ (রহঃ) নির্দিষ্ট সময়ের কথা উল্লেখ করেননি। (ই. ফা. ৩৯৭৫, ই. সে. ৩৯৭৪)


সহিহ মুসলিম অঃ->মুসাকাহ (পানি সেচের বিনিময়ে ফসলের একটি অংশ প্রদান) বাব->সালাম (অগ্রিম) ক্রয়-বিক্রয় প্রসঙ্গে হাঃ-৪০১৩

সুফ্‌ইয়ানের সূত্রে ইবনু আবূ নাজীহ্‌ (রহঃ) থেকে বর্নিতঃ

আপন সানাদে ইবনু ‘উয়াইনাহ্র হাদীসের অনুরূপ বর্ণনা করেন এবং সুফ্ইয়ান (রহঃ) এতে নির্ধারিত সময়ের কথে উল্লেখ করেছেন। (ই. ফা. ৩৯৭৬, ই. সে. ৩৯৭৫)


সুনানে আবু দাউদ অঃ->ইজারা (ভাড়া ও শ্রম বিক্রয়) বাব->অগ্রিম ক্রয়-বিক্রয় সম্পর্কে হাঃ-৩৪৬৩

ইবনু ‘আব্বাস (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) যখন মদীনাহ্য় আসলেন তখন সেখানকার লোকেরা এক, দুই অথবা তিন বছরের মেয়াদে খেজুর অগ্রিম ক্রয়-বিক্রয় করতো। রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেনঃকেউ খেজুর অগ্রিম ক্রয়-বিক্রয় করলে তাকে তা নির্দিষ্ট পরিমাপে, নির্দিষ্ট ওজনে এবং নির্দিষ্ট মেয়াদে করতে হবে। সহীহঃ সহীহাহ (১১)


জামে' আত-তিরমিজি অঃ->ক্রয়-বিক্রয় ও ব্যবসা-বাণিজ্য বাব->খাদ্যশস্য ও ফলের ক্ষেত্রে অগ্রিম বেচা-কেনা (বাই সালাম) হাঃ-১৩১১

ইবনু আব্বাস (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) যে সময় মাদীনায় আসেন সে সময় বিভিন্ন ধরণের ফলমূল অগ্রিম বেচা-কেনায় এখানকার লোকজন অভ্যস্ত ছিল। তিনি বললেনঃ যে লোক অগ্রিম বেচা-কেনা করতে চায় সে যেন পরিমাপ, ওজন ও মেয়াদ নির্দিষ্ট করে নেয়। সহীহ্‌, ইবনু মা-জাহ (২২৮০), নাসা-ঈ