সহিহ বুখারী অঃ->ক্রয়-বিক্রয় বাব->মেপে দেয়া পছন্দনীয়। হাঃ-২১২৮

মিকদাম ইবনু মা’দীকারিব (রাঃ) সূত্রে নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) থেকে বর্নিতঃ

তিনি বলেন, তোমরা তোমাদের খাদ্য মেপে নিবে, তাতে তোমাদের জন্য বরকত হবে।


সুনানে ইবনে মাজাহ অঃ->ব্যবসা-বাণিজ্য বাব->খাদ্যশস্য ওজন করলে তাতে বরকত হওয়ার আশা করা যায়। হাঃ-২২৩২

আবূ আয়্যূব (খালিদ বিন যায়দ বিন কুলায়ব)(রাঃ) থেকে বর্নিতঃ

নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেন, তোমরা তোমাদের খাদ্যশস্য ওজন করো, তার মধ্যে তোমাদেরকে বরকত দেয়া হবে। [২২৩২]