সহিহ মুসলিম অঃ->মানত বাব->যিনি হেঁটে কা'বায় যাওয়ার মানৎ করেন হাঃ-৪১৪০

আবূ হুরাইরাহ্‌ (রাঃ) থেকে বর্নিতঃ

, একবার নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এক বৃদ্ধকে তার দু’পুত্রের মাঝে তাদের উপর ভর দিয়ে চলতে দেখেন। নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেন, এ ব্যক্তির কী হলো? তার দু’পুত্র বললেন, হে আল্লাহ্‌র রসূল! তাঁর উপর (হেঁটে যাওয়ার) মানৎ ছিল। নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেনঃ ওহে বৃদ্ধ! তুমি বাহনে উঠ। কেননা আল্লাহ তোমার ও তোমার মানতের ব্যাপারে অমুখাপেক্ষী। এ শব্দ হল কুতাইবাহ্‌ ও ইবনু হুজ্‌র (রহঃ)- এর। (ই.ফা. ৪১০২, ই.সে. ৪১০১)