সুনানে ইবনে মাজাহ অঃ->কাফফারা সমূহ বাব->কেউ নামোল্লেখ না করে মানত করলে । হাঃ-২১২৭

উকবাহ্‌ বিন আমির আল-জুহানী (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন কোন ব্যক্তি নামোল্লেখ না করে মানত করলে তার কাফফারা হলো শপথ ভঙ্গের কাফফারার অনুরুপ। [২১২৭] তাহকীক আলনানীঃ নাম উল্লেখ করার কথা ব্যতীত সহীহ।