সুনানে ইবনে মাজাহ অঃ->কাফফারা সমূহ বাব->কেউ নামোল্লেখ না করে মানত করলে । হাঃ-২১২৮

ইবনু আব্বাস (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেনঃ কোন ব্যক্তি নামোল্লেখ না করে মানত করলে তার কাফফারা হবে শপথ ভঙ্গের কাফফারার অনুরূপ। আর কোন ব্যক্তি তার সামর্থ্যের বহির্ভূত কিছুর মানত করলে তার কাফফারাও শপথ ভঙ্গের কাফফারার অনুরূপ। আর যে ব্যক্তি তার সামর্থ্য মোতাবেক মানত করে, সে যেন তা পূরণ করে। [২১২৮]