সুনানে আবু দাউদ অঃ->শপথ ও মানত বাব->যিনি বলেন, গুনাহের কাজের মানত ভঙ্গ করলে কাফফারাহ দিবে হাঃ-৩২৯০

আয়িশাহ (রাঃ) থেকে বর্নিতঃ

নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ গুনাহের কাজে মানত করা জায়িয নাই। (কেউ করলে) এর কাফফারাহ হবে শপথ ভঙ্গের কাফফারাহ্‌র সমান। সহীহঃ ইবুন মাজাহ (২১২৫)।


সুনানে আবু দাউদ অঃ->শপথ ও মানত বাব->যিনি বলেন, গুনাহের কাজের মানত ভঙ্গ করলে কাফফারাহ দিবে হাঃ-৩২৯২

আয়িশাহ (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ পাপকাজে কোন মানত নেই। এর কাফফারাহ শপথ ভঙ্গের কাফফারার অনুরূপ। আহ্‌মাদ ইবনু মুহাম্মাদ আল-মারওয়াযী (রহঃ) বলেন, সঠিক সানাদ হলোঃ ‘আলী ইবনুল মুবারক – ইয়াহ্‌ইয়া ইবনু আবূ কাসির – মুহাম্মাদ ইবনুয যুবাইর - তার পিতা - ইমরান ইবনু হুসাইন (রাঃ) – নাবী(সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)। আল-মারওয়াযী এর দ্বারা বুঝাতে চেয়েছেন যে, এ হাদিস সম্পর্কে সুলাইমান ইবনু আরক্বাম সন্দিহান। তার থেকে আয-যুহরী হাদীসটি বর্ণনা করেছেন, কিন্তু মুরসালভাবে আবূ সালামা – ‘আয়িশাহ (রাঃ) হতে। আবূ দাঊদ (রহঃ) বলেন, বাক্বিয়্যাহ এ হাদিস বর্ণনা করেছেন আল-আওযাই-ইয়াহ্‌ইয়া-মুহাম্মাদ ইবনুয যুবাইর – ‘আলী ইবনুল মুবারকের সানাদে পূর্বের হাদিসের অনুরূপ। সহীহঃ পূর্বেরটি দ্বারা।


জামে' আত-তিরমিজি অঃ->মানত ও শপথ বাব->গুনাহের কাজের উদ্দেশ্যে মানত করা বৈধ নয় হাঃ-১৫২৪

আইশা (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ গুনাহের কাজ সম্পাদনের উদ্দেশ্যে মানত করা বৈধ হবে না। শপথ ভঙ্গের কাফফারার অনুরূপ এ কাফফারা। সহীহ্, ইবনু মা-জাহ (২১২৫)


জামে' আত-তিরমিজি অঃ->মানত ও শপথ বাব->গুনাহের কাজের উদ্দেশ্যে মানত করা বৈধ নয় হাঃ-১৫২৫

আইশা (রাঃ) থেকে বর্নিতঃ

নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ আল্লাহ্ তা‘আলার নাফরমানী করার উদ্দেশ্যে মানত করা যাবে না এবং শপথ ভঙ্গের কাফফারার মতই তার কাফফারা। পূর্বের হাদীসের সহায়তায় সহীহ্


সুনান নাসাঈ অঃ->কসম ও মান্নাত বাব->মান্নতের কাফ্‌ফারা হাঃ-৩৮৩৩

আয়েশা (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেনঃ রাসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ গুনাহ্‌র কাজে কোন মান্নাত নেই।


সুনান নাসাঈ অঃ->কসম ও মান্নাত বাব->মান্নতের কাফ্‌ফারা হাঃ-৩৮৩৫

আয়েশা (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেনঃ রাসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ পাপের কাজে কোন মান্নত নেই। আর কসমের কাফ্‌ফারাই এর কাফ্‌ফারা।


সুনান নাসাঈ অঃ->কসম ও মান্নাত বাব->মান্নতের কাফ্‌ফারা হাঃ-৩৮৩৬

আয়েশা (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেনঃ রাসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ পাপের কাজে কোন মান্নত নেই। আর এর কাফ্‌ফারা হলো কসমের কাফ্‌ফারা।


সুনান নাসাঈ অঃ->কসম ও মান্নাত বাব->মান্নতের কাফ্‌ফারা হাঃ-৩৮৪০

ইমরান ইব্‌ন হুসায়ন (রাঃ) থেকে বর্নিতঃ

। তিনি বলেনঃ রাসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ গুনাহর কাজে কোন মান্নত নেই। আর কসমের কাফ্‌ফারাই এর কাফ্‌ফারা।


সুনান নাসাঈ অঃ->কসম ও মান্নাত বাব->মান্নতের কাফ্‌ফারা হাঃ-৩৮৪৭

ইমরান ইব্‌ন হুসায়ন (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেনঃ রাসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ গুনাহের কাজে এবং আল্লাহ্‌র গযবের কাজে কোন মান্নত নেই। আর কসমের কাফ্‌ফারাই এর কাফ্‌ফারা।