সুনানে আবু দাউদ অঃ->সুন্নাহ বাব->আল-কুরআন সম্পর্কে হাঃ-৪৭৩৪

জাবির ইবনু ‘আবদুল্লাহ (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, মানুষ একত্রিত হওয়ার স্থানে (আরাফাহ ময়দানে) রাসূলুল্লাহ (সাল্লাল্লাহ ‘আলাইহি ওয়া সাল্লাম) লোকদের সামনে নিজেকে পেশ করে বলতেনঃ এমন কোন ব্যক্তি আছে কি যে আমাকে তার গো্ত্রের কাছে নিয়ে যাবে? কেননা কুরাইশ গোত্রের লোকেরা আমাকে আমার রবের বানী পৌঁছিয়ে দিতে বাধার সৃষ্টি করছে।


জামে' আত-তিরমিজি অঃ->কুরআনের ফযিলত বাব->(হাজীদের নিকটে নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) নিজেকে পেশ করতেন) হাঃ-২৯২৫

জাবির ইবনু ‘আবদুল্লাহ (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) হাজ্জের মৌসুমে নিজেকে বিভিন্ন গোত্রের সামনে পেশ করে বলতেনঃ এমন কোন লোক নেই কি যে আমাকে তার সম্প্রদায়ের নিকট নিয়ে যেতে পারে? কেননা কুরাইশগণ আমাকে আমার প্রভূর বাণী প্রচার করতে বাধা দিচ্ছে। সহীহঃ ইবনু মা-জাহ (২০১)।