সহিহ মুসলিম অঃ->পোশাক ও সাজসজ্জা বাব->সাধারণ পোশাক পরা; পোশাক,বিছানা ইত্যাদির ক্ষেত্রে মোটা ও সাধারণ কাপড়ের উপরই সীমিত থাকা এবং পশ্মী ও নক্শী করা কাপড় পরিধান করার অনুমোদন প্রসঙ্গে
হাঃ-৫৩৩৯
‘আয়িশাহ্ (রাঃ) থেকে বর্নিতঃ
তিনি বলেন, যে বালিশের উপর রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) হেলান দিতেন সেটি ছিল চর্মের। এর অভ্যন্তরে খেজুর গাছের ছাল ছিল। (ই.ফা. ৫২৭২, ই.সে. ৫২৮৫)