সহিহ মুসলিম অঃ->দুধপান বাব->(কোন মহিলার দুধ) এক বা দু’ চুমুক খাওয়া প্রসঙ্গে হাঃ-৩৪৮২

‘আয়িশাহ্‌ (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ সুওয়ায়দ ও যুহায়রের বর্ণনায় ‘নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, দু’এক চুমুকে হারাম করে না।’ (ই.ফা. ৩৪৫৫, ই.সে. ৩৪৫৪)


সহিহ মুসলিম অঃ->দুধপান বাব->(কোন মহিলার দুধ) এক বা দু’ চুমুক খাওয়া প্রসঙ্গে হাঃ-৩৪৮৫

উম্মুল ফায্‌ল (রাঃ) থেকে বর্নিতঃ

নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ একবার দু’বার দুধপান অথবা এক চুমুক, দু’চুমুক হারাম সাব্যস্ত করে না। (ই.ফা. ৩৪৫৮, ই.সে. ৩৪৫৭)


সুনানে ইবনে মাজাহ অঃ->বিবাহ বাব->এক ঢোক অথবা দু’ ঢোক দুধপানে হুরমত সাব্যস্ত হয় না। হাঃ-১৯৪১

আয়িশা (রাঃ) থেকে বর্নিতঃ

নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেনঃ এক ঢোক বা দু’ ঢোক দুধপানে (দুধপানজনিত) বৈবাহিক নিষিদ্ধতা প্রতিষ্ঠিত হয় না। [১৯৪১]


সুনান নাসাঈ অঃ->নিকাহ্‌ বাব->কতটুকু দুধ পান করা (বিবাহ) হারাম করে হাঃ-৩৩০৯

আবদুল্লাহ্ ইবন যুবায়র (রাঃ) থেকে বর্নিতঃ

নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) থেকে বর্ণিত। তিনি বলেনঃ একবার এবং দু’বার (স্তন) চোষণ করা হারাম করে না।


সুনান নাসাঈ অঃ->নিকাহ্‌ বাব->কতটুকু দুধ পান করা (বিবাহ) হারাম করে হাঃ-৩৩১০

আয়েশা (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেনঃ রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ একবার এবং দু’বার (স্তন) চোষণ করা হারাম করে না।