সহিহ বুখারী অঃ->যাকাত বাব->চাওয়া হতে বিরত থাকা। হাঃ-১৪৭১

যুবাইর ইব্‌নু ‘আওয়াম (রাঃ) সূত্রে নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) থেকে বর্নিতঃ

তিনি বলেনঃ তোমাদের মধ্যে কেউ রশি নিয়ে তার পিঠে কাঠের বোঝা বয়ে আনা এবং তা বিক্রী করা, ফলে আল্লাহ তার চেহারাকে (যাচঞা করার লাঞ্ছনা হতে) রক্ষা করেন, তা মানুষের কাছে সওয়াল করার চেয়ে উত্তম, চাই তারা দিক বা না দিক।


সহিহ বুখারী অঃ->ক্রয়-বিক্রয় বাব->স্বহস্তের উপার্জনে জীবিকা নির্বাহ করা। হাঃ-২০৭৫

যুবাইর ইবনু আওয়াম (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, তোমাদের কারো জন্য তার রশি নিয়ে কাঠ সংগ্রহ করতে বের হওয়া মানুষের নিকট তার ভিক্ষা করার চেয়ে উত্তম। আবূ নু’আঈম (রহঃ) বলেন, মুহাম্মাদ ইবনু সওয়াব ও ইবনু নুমাইর (রহঃ) হিশাম (রহঃ)-এর মাধ্যমে তার পিতা হতে হাদীসটি বর্ণনা করেছেন।