জামে' আত-তিরমিজি অঃ->যাকাত বাব->গরুর যাকাত আদায় প্রসঙ্গে হাঃ-৬২২

আবদুল্লাহ ইবনু মাসঊদ (রাঃ) থেকে বর্নিতঃ

নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ ত্রিশটি গরুর যাকাত (দিতে হবে) একটি এক বছরের এড়ে বাছুর অথবা বকনা বাছুর। চল্লিশটি গরুর যাকাত (দিতে হবে) একটি দুই বছরের বাছুর। -সহীহ, ইবনু মা-জাহ (১৮০৪)।