সহিহ মুসলিম অঃ->কিতাবুস্‌ সিয়াম (রোজা) বাব->মৃত ব্যক্তির পক্ষ থেকে সিয়াম পালন করার বর্ণনা হাঃ-২৫৮৩

ইবনু ‘আব্বাস (রাঃ) থেকে বর্নিতঃ

এক মহিলা রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর কাছে এসে বলল, আমার মা মারা গেছেন। তার এক মাসের সিয়াম বাকি আছে। তিনি বলেন, মনে কর তার (তোমার মায়ের) উপর যদি কোন ঋণ থাকত তাহলে কি তুমি তা পরিশোধ করতে? সে বলল, হ্যাঁ। এবার তিনি বললেন, তাহলে আল্লাহর ঋণ (বা পাওনা) পরিশোধিত হবার সবচেয়ে বেশি হক্ব রয়েছে। (ই.ফা. ২৫৬০, ই.সে. ২৫৫৯)