সহিহ মুসলিম অঃ->কিতাবুস্‌ সিয়াম (রোজা) বাব->কেবলমাত্র জুমু’আর দিন সিয়াম পালন করা মাকরূহ হাঃ-২৫৭১

মুহাম্মাদ ইবনু ‘আব্বাস ইবনু জা’ফার (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, জাবির ইবনু ‘আবদুল্লাহ (রাঃ) যখন কা’বাহ্ ঘর প্রদক্ষিণ করছিলেন, আমি তাঁকে জিজ্ঞেস করলাম, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) কি জুমু’আর দিন সিয়াম পালন করতে নিষেধ করেছেন? তিনি বললেন, কা’বাহ্ ঘরের প্রভুর শপথ! হ্যাঁ, তিনি নিষেধ করেছেন। (ই.ফা. ২৫৪৮, ই.সে. ২৫৪৭)