আবূ যর (রাঃ) থেকে বর্নিতঃ
তিনি বলেন, রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ যে ব্যক্তি প্রতি মাসে তিন দিন সাওম (রোযা) পালন করল সে যেন সারা বছর সাওম (রোযা) পালন করল। অতঃপর তিনি বললেন, আল্লাহ তা'আলা কুরআনে সত্যই বলেছেনঃ যে ব্যক্তি একটি ভাল কাজ করবে তাকে তার দশ গুণ সওয়াব দেওয়া হবে।
এ্যাডভান্স এনালাসিস লোড হচ্ছে...