আব্দুল্লাহ ইব্ন উমর (রাঃ) থেকে বর্নিতঃ
তিনি বলেন, রাসুলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, যে ব্যক্তি সারা জীবন সাওম (রোযা) পালন করে তার সাওম (রোযা) পালন হবে না।১
আব্দুল্লাহ ইব্ন উমর (রাঃ) থেকে বর্নিতঃ
তিনি বলেন, রাসুলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, যে ব্যক্তি সারা জীবন সাওম (রোযা) পালন করে তার সাওম (রোযা) পালন হবে না এবং ইফতারও গ্রহণযোগ্য হবে না।
ইব্ন উমর (রাঃ) থেকে বর্নিতঃ
রাসুলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ যে ব্যক্তি সারা জীবন সাওম (রোযা) পালন করে তার সাওম (রোযা) পালন হবে না।
ইব্ন উমর (রাঃ) থেকে বর্নিতঃ
নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ যে ব্যক্তি সারা জীবন সাওম (রোযা) পালন করে তার সাওম (রোযা) পালন গ্রহণযোগ্য হবে না।