সহিহ মুসলিম অঃ->জানাযা সম্পর্কিত বাব->লাহ্‌দ ক্ববর তৈরি এবং ক্ববরের উপর ইট স্থাপন প্রসঙ্গে হাঃ-২১৩০

‘আমির ইবনু সা‘দ ইবনু আবূ ওয়াক্কাস (রহঃ) থেকে বর্নিতঃ

সা‘দ ইবনু আবূ ওয়াক্কাস (রহঃ) তাঁর মৃত্যুকালীন পীড়ার সময় বলেছেন, তোমরা আমার জন্য একটা ক্ববর ঠিক করে রাখ এবং আমার ক্ববরের উপর এভাবে ইট স্থাপন কর যেভাবে রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর ক্ববরে করা হয়েছে। (ই.ফা. ২১০৯, ই.সে. ২১১২)


সুনান নাসাঈ অঃ->জানাযা পর্ব বাব->লাহদ এবং শাক্ক হাঃ-২০০৭

সা’দ (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, তোমরা আমার জন্য লাহদ কবর খনন করবে এবং আমার কবরের উপরে কিছু গেড়ে দেবে, রাসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর কবরের উপর যে রকম গেড়ে দেওয়া হয়েছিল।


সুনান নাসাঈ অঃ->জানাযা পর্ব বাব->লাহদ এবং শাক্ক হাঃ-২০০৮

আমির ইব্‌ন সা’দ (রাঃ) থেকে বর্নিতঃ

সা’দ (রাঃ) এর মৃত্যুর সময় যখন উপস্থিত হল তখন তিনি বললেন, তোমরা আমার জন্য লাহদ কবর খনন করবে এবং আমার কবরের উপরে কিছু গেড়ে দিবে, রাসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর কবরের উপরে যে রকম গেড়ে দেয়া হয়েছিল।